বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

পক্ষপাতিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, প্রতিটি মামলা দক্ষতা আর পেশাদারিত্বের সাথে মনোযোগ দিয়ে তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এসব যারা করবে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। আর যারা মামলা তদন্তে অমনোযোগী, অদক্ষতা, অপেশাদার সুলভ আচরণ, পক্ষপাতিত্বসহ কোন পুলিশ সদস্য কোনভাবে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত বিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সাথে মানবিক আচরণের পাশাপাশি ক্রিমিনালদের সাথে আইনের ভাষায় অত্যন্ত কঠোর হতে হবে এবিষয়ে কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা যাবে না।

‘উঠতি যুবক তথা কিশোর অপরাধ বন্ধে, অপরাধের সংস্পর্শে আসতে পারে এমন ঝুঁকিপূর্ণ কিশোরদের তালিকা তৈরি করে মানবাধিকার সমুন্নত রেখে তাদের মা-বাবার সহ সামাজিক নেতৃত্বদানকারী নাগরিকদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে অপরাধ দানা বাঁধার আগেই তা দ্রুততম সময়ে দমন করতে হবে।’

কল্যাণ সভা শেষে ভালো কাজ এবং বিভিন্ন আভিযানিক কাজের সফলতায় বিভিন্ন পদমর্যাদার ১৮ জন অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ