রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বাইতুন নূর মাদরাসা ঢাকার ফুযালা ও আবনা সম্মেলন ৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াসিন বাশার: ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া বাইতুন নূর মাদরাসায় আন নূর ফুযালা ও আবনা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ‘প্রাক্তন ফুযালা ও আবনাদের পূণর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী সোমবার (৮ মার্চ) সকাল ৮ টা থেকে বাদ আসর পর্যন্ত মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ ‘প্রাক্তন ফুযালা ও আবনাদের পূণর্মিলনী’ সম্মেলন। এতে জামিয়ার আসাতিজায়ে কেরাম সমসাময়িক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আগতদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করবেন।

মাদরাসার মুহতামিম মাওলানা মুনীরুজ্জামানের পক্ষ থেকে ফুযালা ও আবনা সকলের উপস্থিতি কামনা করে দাওয়াত প্রদান করা হয়েছে।

মাদরাসার প্রাক্তন ছাত্রদের প্রতি আহবান জানিয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুনীরুজ্জামান বলেছেন, জামিয়ার সূচনালগ্ন থেকে অধ্যবধি অধ্যায়নকৃত (যদিও কোনো এক বৎসর অধ্যায়ন করে থাকে) যারা এখনো ‘আন নূর ফুযালা ও আবনা পরিষদ’ এ অন্তর্ভূক্ত হয়নি তারা সবাই যেনো অন্তর্ভূক্ত হয়ে যায়।

এছাড়া আগামী ৮ মার্চের সম্মেলনে অংশগ্রহণ করে আবনা পরিষদে নাম অন্তর্ভুক্তি করার আহবানও করেন তিনি।

এমডব্লিউ/