রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বড় বৌয়ের দেনমোহর দিতে ছোট বৌকে ৭ টুকরো করলো পাষণ্ড স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম স্ত্রীকে তালাক দিতে দ্বিতীয় স্ত্রীর বোনের মাধ্যমে পরিবারের কাছে মোহরানা বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন স্বামী। পরিবার ওই টাকা দিতে অস্বীকার করায় দ্বিতীয় স্ত্রী রেহনাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ সাত টুকরো করেন পাষণ্ড স্বামী। তার নাম জুয়েল। এ ঘটনায় জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, জয়দেবপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত রেহানার ভাই হোসেন। ঢাকার গাজীপুরে স্বামীর হাতে খুন হওয়া ওই গৃহবধূ রেহানা আক্তারের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পশ্চিম মেরুয়াখলা গ্রামে। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী জুয়েলের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন আগে রেহানার স্বামী জুয়েল সলুকাবাদ ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তিনি এক মেয়ের জননী। তাকে তালাক দেয়ার জন্য দ্বিতীয় স্ত্রী রেহানার বড় বোন নূরজাহানের মাধ্যমে তাদের পরিবারের কাছে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় রেহানাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ সাত টুকরো করেন জুয়েল।

সোমবার (০৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মেরুয়া খলা গ্রামে রেহানাদের বাড়িতে গিয়ে দেখা যায়, রেহানার মরদেহের অপেক্ষা করছেন পরিবারের স্বজনরা। পশ্চিম মেরুয়াখলা গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেক ও দিলারা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে যমজ ভাই হোসেন শহীদ ও রেহানা আক্তার।

ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রেহানার বান্ধবী রুবিনা আক্তার জানায়, রেহানা স্কুল জীবনে খুব ভালো ছাত্রী ছিল। পরিবারের অভাব অনটন এবং সম্পর্কের কারণে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ওঠার পর স্বেচ্ছায় লেখাপড়া বাদ দিয়ে দেয়। সে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। কারও সঙ্গে ঝগড়া বিবাদ করত না।

পলাশ হাজেরা খাতুন মুসলিম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী রেহানার ফুফাতো ভাই জাকির হোসেন বলেন, তার সহজ সরল বোনকে নানান প্রলোভন দেখিয়ে বিয়ে করেছে। সে আগে আরেকটি মেয়ের সঙ্গে প্রতারণা করে বিয়ে করেছে। রেহানার ফুফু কল্পনা খাতুন জানান, জুয়েল বখাটে প্রকৃতির ছেলে। সুন্দরী মেয়ে দেখলে সে উত্যক্ত করতো।

প্রতিবেশী সাফিয়া খাতুন বলেন, রেহানার বাবা একজন রাজমিস্ত্রী। তিনি দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। রেহানাà¦