মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

হাটহাজারীতে বুখারির শেষ দরস আজ : থাকছে না কোনো আনুষ্ঠানিকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) শিক্ষার্থীদের ক্লাশে পড়ানো সিহাহ্ সিত্তার অন্যতম প্রধান কিতাব সহিহ বুখারির শেষ দরস আজ সোমবার (৮ মার্চ) বাদ এশা অনুষ্ঠিত হবে।

দরস প্রদান করবেন বিশিষ্ট হাদিস বিশারদ, শাইখুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

প্রসঙ্গত, প্রচলিত ধারায় চলমান খতমে বুখারি অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদ। গত কয়েকদিন আগে পরিচালনা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য মাওলানা নোমান ফয়েজির সাহেবজাদা মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি।

হঠাৎ কেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিয়দ এমন সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে জানতে চাইলে মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ আওয়ার ইসলামকে জানান, হাটহাজারী মাদরাসার উসূল বহির্ভূত হওয়ায় প্রচলিত এ খতমে বুখারী অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ সবসময় এ ধরণের খতমে বুখারিকে বিদআত বলে আখ্যা দিয়েছেন এবং মানুষকে এ থেকে দূরে থাকতে আহ্বান করেছেন। কিন্তু সময়ের পরিবর্তনে ২০০৮ সালের পর থেকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় প্রচলিত এ খতমে বুখারি শুরু হয়। তবে এটি যেহেতু ইসলাম সমর্থণ করে না তাই প্রচলিত ধারায় খতমে বুখারি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে আগামী বুধবার হাটহাজারী মাদরাসায় খতমে বুখারি হবে। যেভাবে অন্যান্য কিতাবও খতম হয় সেভাবেই হবে। বাড়তি কোনো আয়োজন থাকবে না।

‘প্রচলিত খতমে বুখারি বন্ধের সিদ্ধান্ত শুধু এ বছরের জন্য নাকি আর কখনোই হবে না’ এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ জানান, আমরা চেষ্টা করবো আর কখনোই যেন প্রচলিত এ খতমে বুখারির মতো কোনোকিছু হাটহাজারীতে চালু না হয়।

হাটহাজারীকে যারা ভালবাসেন তারাও যেন তাদের মাদরাসায় প্রচলিত এ খতমে বুখারির অনুষ্ঠান বন্ধ করেন সে আহ্বান জানান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাফিজাহুল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ