শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা

কোম্পানীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোম্পানীগঞ্জে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ, গুলিবিনিময়, হামলা-পাল্টাহামলা ও নিহতের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ।

সাঁড়াশি অভিযান চালিয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৭ জনকে আটক করেছে পুলিশ। ওই এলাকা থেকে দেশীয় অস্ত্র, লোহার রড, ইটের টুকরা, জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

এর আগে মঙ্গলবার বসুরহাটে বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। সংঘর্ষে ওসি মীর জাহিদুল হক রনি ও পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

এদের মধ্যে হৃদয় নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ অপর ৯ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. জিয়াউল হক মীর।

তিনি বলেন, উপজেলা আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যে কোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পৌর শহরে চারজনের বেশি লোক জমায়েত হতে পারবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ