সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

বিএনপির প্রতিবাদ সমাবেশের স্থান পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পরামর্শে এই স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে এই স্থান পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি জানান, সারাদেশে নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশ মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে বুধবার (১০ মার্চ) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ্যানি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেয়া ছিল আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।

সমাবেশে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে বিএনপির জাতীয় নেতারা ও সকল সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ