বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ভ্যাকসিন নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানান, কমিশনারের শারীরিক অন্য কোনো জটিলতা নেই ও এন্টিবডি লেভেলও বেশ ভালো।

গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়। এর আগে দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনারের।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‌্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‌্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র‌্যাব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

এর আগে টিকা নেওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হন। টিকা নেওয়ার ১২ দিন পর ত্রাণসচিবেরও করোনা শনাক্ত হয়। আর ১৬ দিনের মাথায় করোনা শনাক্ত হয় স্বাস্থ্যকর্মী সাজ্জাদ হোসেনের। এ ছাড়া টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক গোলাম কিবরিয়া। গত ১০ ফেব্রুয়ারি টিকা নেন তিনি। টিকা নেওয়ার ৬ দিন পর তিনি করোনায় আক্রান্ত হন।

এদিকে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়- করোনাভাইরাসের টিকা নেওয়ার কারণে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা পজিটিভ শনাক্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু করোনাভাইরাসের দু’টি ডোজ শেষ হওয়ার পরও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরো দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই ভ্যাকসিন গ্রহণের আগে ও পরে মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঘোষণা করেছে, পুরো ডোজ ভ্যাকসিন পাওয়ার পর মানুষ কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। যাদের পুরোপুরি টিকা নেওয়া শেষ হবে তারা টিকার ডোজ শেষ হওয়া অন্যদের সঙ্গে এবং টিকা নেননি এমন ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারবেন। টিকার শেষ ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর তারা করোনার বিরুদ্ধে সুরক্ষিত বলে জানায় সিডিসিও।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ