মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওজন বাড়ায় যেসব শুকনো ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওজন বাড়াতে নিয়মিত শুকনো ফল খাওয়া যেতে পারে। শুকনো ফলে প্রচুর স্বাস্থ্যকর পুষ্টি উপাদান থাকে, খেতেও সুস্বাদু। কোনো কোনো শুকনো ফলকে তো সুপার ফুড বলা হয়ে থাকে; যা আপনার ওজন বাড়াতে সহায়ক।

বাদাম: উচ্চমাত্রায় চর্বি এবং ক্যালরি রয়েছে যা ওজন বাড়াতে সহায়তা করে। তাই নিয়মিত পর্যাপ্ত বাদাম খেলে চর্বি জমে না বরং সামান্য পেশি গঠিত হতে পারে এবং স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়তে সহায়তা করে।

কিশমিশ: বাড়তি ক্যালরি গ্রহণের সহজ উপায় শুকনো আঙুর বা কিশমিশ খাওয়া। কপার, ম্যাংগানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন রয়েছে এতে। এটি স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্য বাড়াতে সহায়তা করে। সুস্বাদু এই ফল বিভিন্নভাবেই খাওয়া যায়।

কাজু বাদাম: একমুঠো কাঁচা বাদামে ১৭০ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম ফাইবার এবং ১৫ গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। যারা স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়াতে চান তারা কাজু বাদাম খেতে পারেন।

আখরোট: এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। যারা ওজন এবং সামান্য পেশি বাড়াতে চান তারা আখরোট খেতে পারেন। এটি আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ