বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

সরকারি দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। প্রতিষ্ঠান দুটি হলো- রাজধানীর উত্তরার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) এবং রেলপথ মন্ত্রণালয়।

মশা নিধনে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে গিয়ে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেন এবং মামলা করার কথা বলেন ডিএনসিসি মেয়র।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা এবং নালায় মশার লার্ভা দেখে এ সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, দুটি সরকারি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। বিমানবন্দরের ভেতরে ঢুকে যাচ্ছে এসব মশা। এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা অবিলম্বে পরিষ্কার করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

-এএ