বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন।

এ ছাড়া ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জন এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২ লাখ ৩১৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন রোগী।

অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ