বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

ওমানে ফের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের সালালাহ্ হাদ্দিন শহরে প্রাইভেটকার চাপায় আব্দুল্যাহ আল নোমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

নিহত আব্দুল্যাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওহিদুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নোমান ছিলেন দ্বিতীয়।

নিহতের ছোট ভাই জি এম নওশাদ জানান, বড় ভাই আব্দুল্যাহ আল মামুন ওমানে থাকার সুবাদে গত দুই বছর আগে সেখানে যান নোমান। পরে সালালাহ্ হাদ্দিন শহরে আরবি কোম্পানির একটি দোকানে কাজ নেন নোমান। প্রতিদিন রাতে বাড়ির সবার সঙ্গে মোবাইলে কথা বলতেন তিনি।

কর্মস্থল থেকে কাজ শেষ করে মোবাইলে কথা বলতে বলতে পায়ে হেঁটে নিজ বাসায় যাচ্ছিলেন নোমান। কিছুদূর যাওয়ার পর পিছন থেকে একটি দ্রুত গতির প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নোমানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম সৃষ্টি হয়। নোমানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

-কেএল