সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চট্টগ্রামে একদিনে ১৮৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের। যা গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৫৯ জন এবং উপজেলায় ২৪ জন।

এদিকে করোনার সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা। স্বাস্থ্যবিধি মেনে চলতে ১৫ মার্চ জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ