বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

জামিয়া ইউনুছিয়ার খতমে বুখারিতে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আজ বুধবার (১৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শতবর্ষী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার খতমে বুখারিতে যোগ দিতে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাউমিয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার খতমে বুখারিতে মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের আগমনের বিষয়টি নিশ্চিত করে উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি মোবারকুল্লাহ আওয়ার ইসলামকে বলেন, আজ বাদ আসর থেকে তিনি আমাদের মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং মাগরিবের আগেই তার আলোচনা, দোয়া ও শেষ দরসের মাধ্যমে বুখারি খতম হবে।

জানা যায়, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার খতমে বুখারি ছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর খতমে নবুওয়ত মাদরাসা ও বিজেশ্বর মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠানে শেষ দরস প্রদান করবেন। এছাড়া আজ তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দত্তপাড়া মাদরাসায় বুখারির শেষ দরস প্রদান করবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ