বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ফের লকডাউন প্রসঙ্গে যা বললেন স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি শুধু করোনায় মৃত্যুই নয়, কয়েকগুণ বেড়ে গেছে করোনার সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে করোনা মোকাবিলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় দেশে করোনার কারণে ফের লকডাউনের বিষয়ে কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফের লকডাউন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

তিনি বলেন, কঠোর লকডাউনের বিষয়ে আপাতত কোনো নির্দেশনা নেই। তবে রেস্তোরাঁ, গণপরিবহন ও পর্যটন কেন্দ্রে জনসমাগম কমানোর নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং ঢাকার কোভিড-১৯ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সমস্যার কথা শোনা হয়েছে এবং সেগুলো চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্যের ডিজি আরও বলেন, যে যেখানে আছেন, সেখানেই চিকিৎসা নিন। বিদেশ থেকে আগতদের কঠোর কোয়ারেন্টাইন মানার নির্দেশনা দেয়া হয়েছে।

গত বছরের শেষের দিকে এবং নতুন বছরের শুরুতে দেশে করোনায় সংক্রমণ নিম্নমুখী দেখা যায়। গত ১৯ জানুয়ারি দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছিল, একপর্যায়ে তা তিন শতাংশেরও নিচে নেমে আসে। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে।

গত এক সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার (১১ মার্চ) মারা যান ৬ জন। এদিন আক্রান্ত হন ১ হাজার ৫১ জন। পরদিন শুক্রবার (১২ মার্চ) করোনায় মৃত্যু হয় ১৩ জনের। ওই দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হয় এক হাজার ৬৬ জন। শনিবার (১৩ মার্চ) সরকারি হিসাবে মারা যান ১২ জন। এদিন করোনা শনাক্ত হয় এক হাজার ১৪ জনের শরীরে। পরবর্তী তিন দিন; রোব, সোম ও মঙ্গলবার মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৮ জন ও ১ হাজার ১৫৯, ২৬ জন ও ১ হাজার ৭৭৩ এবং ২৬ জন ও ১ হাজার ৭১৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ