বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে জাতিসংঘ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর ভাসানচরের পরিবেশ-পরিস্থিতি ও স্থানান্তরিত রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা সরেজমিনে দেখতে গিয়েছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল। জাতিসংঘের কোনো প্রতিনিধিদল এই প্রথম দ্বীপটি সফর করছে।

আজ বুধবার সকালে জাতিসংঘের ১৮ সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রাম থেকে রওনা দিয়ে দুপুর নাগাদ ভাসানচরে পৌঁছায়। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই দলে রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জাতিসংঘের প্রতিনিধিদলের ভাসানচরে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, জাতিসংঘের প্রতিনিধিদলটি ভাসানচরে তিন দিন থাকবে। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে, তা ঘুরে দেখবের। তারা রোহিঙ্গাদের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেবেন। একই সঙ্গে সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে চাপ কমাতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পাঁচ দফায় ১৩ হাজার ৭৬০ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ