সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সিরাজগঞ্জে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসিজদের ট্যাংকি পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার হরিজন সম্প্রদায়ের মৃত মনু বাঁশপের ছেলে হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল (১৭)।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে বাবা হৃদয়ের সঙ্গে ছেলে বিশাল কাজ করছিল। বিকেলের দিকে সেফটি ট্যাংকের ভেতরে বিশাল কাজ করতে নামলে তার আর কোনো সাড়াশব্দ মেলে না। অনেক ডাকাডাকি করেও যখন কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করে বাবা হৃদয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এক পর্যায়ে ছেলে বিশালকে উদ্ধার করার জন্য বাবা হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। এতে তারও কোনো সারাশব্দ মেলে না। ফলে নিরুপায় হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে সন্ধ্যার দিকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি তদন্ত নূরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ