মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের টিকা পেতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের আগামী ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নিমিত্তে জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে।

পোর্টালে নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ইমেইল আইডি (Institutional email) পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।

এতে আরও বলা হয়, যেসকল শিক্ষার্থী এখনও Institutional email আইডি সংগ্রহ করেননি, তাদেরকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রদানকৃত তথ্য তাদের নিজ বিভাগ/ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (কেবল মাত্র যাদের Institutional email আইডি নেই তাদের ক্ষেত্রে)।

Institutional email আইডি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের 'ইমেইল এ্যাডমিন' এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ