মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), মো. আকবর হোসেন (২৫) ও শিশু আদৃশ সৌম ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি।

তারা বলেন, ট্রাকের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. শহীদ বলেন, আহত দুজনকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ