বিশেষ প্রতিবেদন
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার কওমীপিডিয়া দেশের কওমি অঙ্গনের শীর্ষ ৫ প্রভাবশালী আলেমের একটি তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা, সামাজিক প্রভাব, সাংগঠনিক অবস্থান এবং জনসম্পৃক্ততার বিভিন্ন দিক বিবেচনায় পাঁচজন বিশিষ্ট আলেমকে স্থান দেওয়া হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন মাওলানা মামুনুল হক। কওমীপিডিয়ার ভাষ্য অনুযায়ী, তিনি দেশের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্ব। তিনি একটি রাজনৈতিক দলের আমীর হওয়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০১৩ সালের পরে তিনি হেফাজতে ইসলামের মধ্যম সারির নেতা হওà§