মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাজশাহীতে জুমার নামাজের সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে ভয়বাহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জুমার নামাজের সময় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। কাটাখালী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা পুলিশের এ কর্মকর্তা।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানান, একটি মাইক্রোবাস ও হিউম্যান হলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মাইক্রোবাসের আগুন হিউম্যান হলারেও ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে অনেকেই মারা যান। বেশ কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ