মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হাটহাজারীতে ছাত্রদের বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী থেকে: চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছে। ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসার ছাত্ররা আজ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত অনেককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বিকেল ৫ টা ৩০ মিনিটে আওয়ার ইসলামকে জানান, হাটহাজারীর অবস্থা থমথমে। এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর মাঝে দুজন হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেন। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহত হওয়া চারজনের মাঝে দুজনের পরিচয় নিশ্চিত করে মাওলানা জাকারিয়া নোমান বলেন, একজনের নাম মাওলানা রবিউল ইসলাম, সে হাটহাজারীর দাওরায়ে হাদিসের ছাত্র। তার বাড়ি কুমিল্লায়। আরেকজন মাওলানা মেরাজুল ইসলাম। সেও হাটহাজারীর দাওরায়ে হাদিসের ছাত্র। তার বাড়ি মাদারীপুরে।

এ ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটা থেকে মাদরাসার সামনে ছাত্ররা অবরোধ করে। এতে হাটহাজারী-নাজিরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাটহাজারী মাদরাসার ছাত্র ও তাওহিদি জনতা এখনো রাস্তায় আন্দোলনরত রয়েছে।

এটি/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ