মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হাটহাজারীতে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের খবর পাওয়া গেছে আজ বাদ জুমা।

খবর পেয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। সে বিক্ষোভ মিছিলে হামলা করে পুলিশ। এতে এখন পর্যন্ত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাটহাজারীর আহত ছাত্রদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের মুসল্লিরা রাস্তায় বিক্ষোভে নামেন। এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে মুসুল্লিদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে আজ শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ