শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শিশুদের ওপর করোনার টিকা পরীক্ষা শুরু করলো ফাইজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের টিকা শিশুদের ওপর পরীক্ষা শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। জানা গেছে, তাদের তৈরি করোনা টিকা ১২ বছরের কম বয়সীদের ওপর পরীক্ষা করা হচ্ছে।

ফাইজার-বায়োএনটেক-এর প্রত্যাশা, টিকা দেয়ার বয়সসীমা ২০২২ সাল পর্যন্ত বাড়ানো যাবে। গত বুধবার থেকে প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে। ফাইজারের মুখপাত্র শ্যারন কাস্টিলো এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর এই টিকা পরীক্ষা করা হচ্ছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই পরীক্ষার ফল পাওয়া যাবে।

অন্যদিকে করোনা ভাইরাসের টিকা শিশুদের ওপর পরীক্ষা শুরু করেছে মডার্না। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেক এর তৈরি করোনা টিকা ১৬-১৭ বছরের শিশুদের দেয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তার কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকা দেয়া শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ