মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের কাজির দেউড়িতে বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সাথে ঘণ্টাব্যাপি সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আটক হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ১৫ নেতা-কর্মী।

সংঘর্ষের সূত্রপাত সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে। বিএনপির একটি মিছিল কাজির দেউড়ির দিক থেকে দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে। বিএনপি নেতাকর্মীরাও ইটপাটকেলে তার জবাব দেয়। এতে ৫ পুলিশ-সাংবাদিকসহ আহত হয় অন্তত ২০ জন। সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। অতিরিক্ত পুলিশ পৌঁছার পর নিয়ণ্ত্রণে আসে পরিস্থিতি।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ডাকে নগর বিএনপি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ