মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নোয়াখালীতে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সদর উপজেলায় মোহাম্মদ আলী মনু (৩২) নামের এক যুবলীগকর্মীকে শরীরের বিভিন্ন স্থানের এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টার দিকে পৌরসভার কাশিপুর এলাকায় দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি পৌরসভা যুবলীগের কর্মী ছিলেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ভাই আহমেদ আলী অভিযোগ করে বলেন, চাচা ইকবাল হোসেন ও তার সহযোগী শাহাদাত হোসেন এবং লিটন দাসসহ কয়েকজন রাতে মনুকে ডেকে নিয়ে যান। এরপর লিটনের লেপ দোকানে নিয়ে তারা মনুকে আটকে রেখে লোহার রড় ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেই। সেখানে চিকিৎসা নেয়ার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ