মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বোরকা পরিহিত নারীকে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পল্লীর ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার মগটুলা ইউনিয়নের উত্তর গালাহার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকার এক ব্যক্তি সকালে স্থানীয় মগা বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পান। লাশটি একজন অজ্ঞাত নারীর। লাশের পরনে বোরকা ছিল।

পরে এলাকাবাসীর সংবাদের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এলাকার লোকজনের ধারণা, ওই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের মিয়া জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ