শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

গত রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতাল কর্মসূচি চলাকালীন গাড়ি পোড়ানো ও সহিংসতার বিষয়ে এবার মুখ খুললেন দলটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ চাষাড়ার ডিআইটি মসজিদের সামনে গণমাধ্যমের কাছে দেয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। হেফাজতের পক্ষ থেকে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে যে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনরা সেন্টিম্যান্টাল হয়ে পড়েছিল। সেটা থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়ে থাকতে পারে। তার দায় হেফাজতে ইসলামের না। কেননা প্রশাসন যদি গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনদের ঠিক মতো নিহতদের জানাযা ও লাশ দাফন করতে দিতো এবং টালবাহানা না করতো তাহলে এমন কিছু হতো না। তাই এর দায় প্রশাসনকে নিতে হবে।

তিনি বলেন, আমরা প্রশাসনকে বলবো, আপনাদের কাছে আবারো অনুরোধ করছি গায়ের জোরে এবং বন্দুকের নলের জোরে সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না।

হরতালের দিন সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে তিনি বলেন, হেফাজতে ইসলাম সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায়। ব্যক্তি পর্যায়ে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে এর তার সঙ্গে দায়িত্বশীলদের কোনো সম্পর্ক নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ