মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ছে এবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাড়া বাড়ছে নৌ-পরিবহনে। নির্ধারণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে সম্ভাব্য যাত্রী সংখ্যাও। তবে ভাড়া কতো শতাংশ বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সকালে সচিবালয়ে করোনাকালিন স্বাস্থ্য সুরক্ষার সরকারি নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল, যাত্রী সংখ্যা ও ভাড়া নির্ধারণ এবং আসন্ন ঈদে নৌ-পরিবহন চলাচল সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক পরবর্তি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, নৌপরিবহন মালিকদের সাথে বিআইডব্লিউটিএর বৈঠকে আলোচনার প্রেক্ষিতে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ