মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিয়েবাড়িতে গান বাজাতে নিষেধ করায় ২ যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিয়েবাড়িতে গান বাজাতে নিষেধ করায় ২ যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল গানে আসক্ত যুবক। এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে কুমিল্লায় জেলার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে। গতকাল বুধবার রাত পৌনে ১টার দিকে ঘটে এ ঘটনা।

নিহতরা হলেন-সাইফুল (২০) দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানো কেন্দ্র করে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ