মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাতক্ষীরায় একই কক্ষে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙলঝাড়া গ্রামে একই কক্ষ থেকে মায়ের ঝুলন্ত লাশ ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধূর নাম মাহফুজা খাতুন। তার দুই মৃত শিশুর নাম মাহফুজ (৯) ও মোহনা (৫)। মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি তার দুই সন্তানকে গলা টিপে হত্যা করেন বলেও স্থানীয়রা ধারণা করছেন।

এ ঘটনার পর উৎসুক গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছে। লাশ তিনটি উদ্ধার করে (দুপুরে) সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বামী শিমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বোঝা যাবে বলে জানান পুলিশ সুপার। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টর চালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুনের (৩৫) শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় এক যুবক।

এ ঘটনায় তিনি অপমানিত বোধ করে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি স্থানীয় লাঙলঝাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান। কিন্তু তিনি সেই সালিশ আহ্বান করতে দেরি করে ফেলেন। সময়ক্ষেপণ ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজা খাতুন। সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ