বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

মাদরাসা থেকে কুরবানির ছুরি উদ্ধার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর দুটি মাদরাসা থেকে পাঁচ শতাধিক কুরবানির ঈদে পশু জবাই করার ছুরি জমা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ছুরিগুলো জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্টাটাস দিয়েছেন বিশিষ্ট দাঈ ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। তিনি তার স্টাটাসে বলেন, ‘মাদরাসা থেকে ছুরি উদ্ধার নিয়ে ফলাও করে নিউজ করেছে সংবাদমাধ্যমগুলো। কিন্তু মাদরাসায় এতো ছুরি কি কারণে? বা এগুলো কিসের চাকু সে কথা তারা বলেনি! এ থেকে বোঝা যায় এক শ্রেণীর মিডিয়া ইসলামের প্রতি এ্যালার্জি থেকে মাদরাসা ও উলামা বিরোধী নিউজ করে।

কুরবানীর চাকু উদ্ধার যদি বাহাদুরি হয় তাহলে পেঁয়াজ কাটা চাকুও উদ্ধার করে মিডিয়া ট্রায়াল করুন। বস্তুত, কুরবানীর প্রতি যাদের এলার্জি একই কারণে কুরবানীর চাকুর প্রতিও তাদের এলার্জি। অথচ গরু-খাশির গোশতের সবচে বড় খদ্দের এরাই।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ