বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে সরকারদলীয় স্থানীয় কিছু নেতাকর্মী ও কথিত মিডিয়াকর্মীদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন মাওলানা মামুনুল হক। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি হয়রানি করতে আসা লোকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

আজ শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে অবস্থানের সময় মাওলানা মামুনুল হক এই হয়রানির শিকার হন।

জানা যায়, মাওলানা মামুনুল হক নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মানসিক প্রশান্তি লাভের জন্য গিয়েছিলেন সোনারগাঁও রয়েল রিসোর্টে। সেখানে যাওয়ার পর স্থানীয় কিছু মানুষ মাওলানা মামুনুল হককে দেখেই জড়ো হতে থাকে। কিন্তু করোনার কারণে সরকারের নির্দেশনা পালনার্থে জনগণের ভিড় এড়িয়ে চলতে চাইছিলেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ