বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

ইন্দোনেশিয়ায় নৌকা-জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় একটি কার্গো জাহাজ এবং একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির জাভা দ্বীপে দুর্ঘটনাটি ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

রবিবার (৪ এপ্রিল) বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, শনিবারের (৩ এপ্রিল) ওই দুর্ঘটনার পর মাছ ধরার নৌকার ১৫ জন সদস্যকে উদ্ধার করা হয়। যদিও ওই নৌকার পাঁচ সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।

এক কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার করতে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে। একটি উদ্ধারকারী জাহাজ লোকজনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। হেবকো পায়োনিয়ার নামে দুর্ঘটনা কবলিত জাহাজটির ধারণ ক্ষমতা প্রায় ৩০ হাজার টন। ওই জাহাজ এবং মাছ ধরার নৌকায় ইন্দোনেশিয়ার পতাকা ছিল। যদিও দুর্ঘটনায় কার্গো জাহাজটির কোনো ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ