বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

কলেজ বন্ধে বেতন না পেয়ে শিক্ষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কালিগঞ্জে বেতন না পেয়ে এক মনিরুজ্জামান বাবলু (৪২) কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। রোববার সকালে বাড়ির পাশে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃত মনিরুজ্জামান বাবলু (৪২) উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি তারালী ইউনিয়নের জাফরপুরের কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, কলেজে বেতন না পাওয়াসহ বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে বাবলু মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে একটি মেহগনি গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক গোবিন্দ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ মোবাইল ফোনে জানান, মনিরুজ্জামান বাবলু কলেজের ডিগ্রি শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। দীর্ঘ দিন ধরে তাদের বেতন না হওয়ায় ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ কারণেই হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ