বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৫ ভারতীয় পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন পাঁচজন নিরাপত্তা রক্ষী। শনিবার বিজাপুরে এই ঘটনা ঘটে। কমপক্ষে ১২ জন গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কতজন মারা গিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

ছত্তিশগড়ে ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, মাওবাদী দমন অভিযানের সময় এদিন তারেম এলাকায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ান এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশ্যাল টাস্ক ফোর্স এই অভিযানে ছিল। এনকাউন্টারে পাঁচজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও নটি অ্যাম্বুল্যান্স।

দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। তারপর ফের ভয়াবহ এনকাউন্টারে নিহত হলেন পাঁচজন নিরাপত্তা রক্ষী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ