বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

ব্যাংক হিসাব তলবের নামে আলেমদের হয়রানী বন্ধ করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংক একাউন্ট তলবের নামে ওলামায়ে কেরামকে হয়রানী করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, নায়েবে আমীর ও মহাসচিবসহ হেফাজত নেতৃবৃন্দের ব্যাংক একাউন্ট তলব করা হয়েছে তাতে কোন সমস্যা নেই। এদেশের ওলামায়ে কেরাম, ধর্মীয় নেতৃবৃন্দ এদেশের লুটপাট, দুর্নীতির সাথে সম্পৃক্ত নন। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি, ব্যাংকের লকাব থেকে স্বর্ণ চুরি হয়ে যায়, দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে চলে যাওয়া রাঘব বোয়ালদের ব্যাপারে কোন কার্যকর উদ্যোগ না নিয়ে ওলামায়ে কেরামগণকে হয়রানি করার অপরিনামদর্শি খেলায় মেতে উঠলে জনগণ নিরবে বসে থাকবে না।

নেতৃদ্বয় বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তারাই দেশের সম্পদ লুটেপুটে আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। সরকার দলীয় ছাত্র সংগঠনের এক জেলা সভাপতি একাই দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এভাবে একের পর এক দেশের সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে। আর এ লুটপাটের সাথে দেশের ওলামায়ে কেরাম, পীর মাখায়েখগণ জড়িত নন। কাজেই একাউন্ট তলবের নামে ওলামায়ে কেরামগণকে কোন প্রকার হয়রানি মেনে নেয়া হবে না।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, লুটপাটের বিরুদ্ধে, দুর্নীতি, দেশের সম্পদ বিদেশে পাচারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে আমরা সর্বদা সহযোগিতা করব। কিন্তু হিংসার বশবর্তী হয়ে যে কোন পদক্ষেপ দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। নেতৃদ্বয় যে কোন হয়রানিমূলক কর্মকান্ডে ওলামায়ে কেরামকে জড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ