বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট, সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জে এমাদ আহমেদ (২৮) নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ তাকে আটক করে।

আটক এমাদ আহমেদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার জানান, স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এমাদ আহমেদকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে মাওলানা মামুনুল হককে স্ত্রীসহ ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ঘেরাওয়ের ঘটনার পর শনিবার রাতে তাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এমাদ আহমেদ। সকালে বিষয়টি নিয়ে হেফাজতসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ জানান, কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজতের নেতা মাওলানা মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্যজুড়ে এমাদ আহমেদ তার নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানার পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। সংগঠনের উপজেলা পর্যায়ের নেতারা খোঁজ নিচ্ছেন কী কারণে পুলিশ তাকে আটক করেছে।’

ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, ফেসবুকে এমাদ আহমেদের পোস্টকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য রোববার দুপুরে থানায় স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিদের নিয়ে তিনি মতবিনিময় করেছেন। নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে সবাই সহযোগিতা করবেন বলে পুলিশকে আশ্বস্ত করেছেন তারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ