বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়, ধূলায় নাকাল নগরবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। প্রথম দফায় সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ শুরু হয়েছে ধূলিঝড়। ধূলিঝড়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন বাইরে থাকা মানুষেরা।

এমনিতেই লকডাউনের শেষদিন হওয়ায় রাস্তায় সকাল থেকে যানজটের ভোগান্তি ছিল। এখন ধুলাবালিতে অন্ধকার হয়ে গেছে শহরের আকাশ।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকে ঢাকা আশেপাশের কয়েকটি অঞ্চলসহ দেশের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রবল বৃষ্টি না হলে দিনে তাপপ্রবাহ আগের মতোই বইবে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

ঢাকা ছাড়া বৃষ্টি হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া , গাইবান্ধা, ময়মনসিংহ এবং কুষ্টিয়ায়।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গও এর এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে রংপুর, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ