বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

লকডাউনে মার্কেট খোলা রাখার দাবিতে রাজধানীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাল সোমবার থেকে সাত দিন মার্কেট–শপিং মল বন্ধের প্রতিবাদে নিউমার্কেটের ব্যবসায়ীরা সমাবেশ করছেন। মার্কেটের সামনে অবস্থান নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তারা। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) তবিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত পর্যন্ত চলাচল ও কাজে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় শুধু জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকবে। আজ রোববার সরকারের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন দিলে শতভাগ লকডাউন দিতে হবে। কোনো কোনো খাত ছাড় দিয়ে কোনো কোনোটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাটা অন্যায়।

ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখতে পারলে নিজেদের খাবারদাবারের সংস্থান হবে, কর্মচারীরা বেতন পাবেন। সারা বছর ব্যবসায়ীরা এই সময়ের দিকে তাকিয়ে থাকেন। ঈদের সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেন। তিন ধাপে ব্যবসা ভেদে এ সময় কেনাবেচা হয়। রোজার আগের ১৫ দিন, রোজার প্রথম ১৫ দিন ও শেষ ১৫ দিন। এ সময়ে এসে দোকানপাট বন্ধ হওয়া মানে পথে বসে যাওয়া।

এই বিক্ষোভে নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়া, চন্দ্রিমা, নীলক্ষেতসহ আশপাশের আরও বেশ কিছু মার্কেটের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। একই দাবিতে বসুন্ধরা শপিং মলের ব্যবসায়ী ও কর্মচারীরা বিকেল চারটার দিকে মলের সামনের সড়কে বিক্ষোভ–মিছিল করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ