বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবাস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। দেশটির বালাদ এলাকায় মার্কিন বিমানঘাঁটিতে রোববার একাধিক রকেট হামলা হয়েছে। মার্কিন সেনাদের আবাসিক এলাকায় রকেট দুটি আঘাত হানলেও এতে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর স্পুটনিক ও মেহের নিউজের।

কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি। তবে এ হামলার জন্য বরাবরের মতো ইরানকেই দায়ী করছে মার্কিন বাহিনী।
ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, রকেট দুটি মার্কিন ঘাঁটির বাইরে এসে পড়েছে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরাকের রাজধানী থেকে ৮০ কিলোমিটার উত্তরে পল্লী এলাকায় বালাক মার্কিন বিমানঘাঁটিটি অবস্থিত।

গত মাসেও দুটি রকেট হামলা হয়েছে এ ঘাঁটিতে।এ ছাড়া গত ২০ মার্চ আরেকটি মার্কিন ঘাঁটিতে জোড়া রকেট হামলায় দুই সেনা আহত হন।

সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এ ধরনের হামলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ