বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

সংক্রমণের ওপরই নির্ভর করছে ‘লকডাউন’ বাড়বে কিনা: স্বাস্থ্য ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান লকডাউন তথা কঠোর বিধিনিষেধ বাড়ানো হবে কিনা সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মো. খুরশীদ আলম।

আজ সোমবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘মানুষের জীবন রক্ষার জন্যই লকডাউন ঘোষণা করা হয়েছে। পুরোপুরি কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘সচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সারাদেশে জোরেশোরে প্রচারণা কার্যক্রম চালাবে।’

এ সময় সরকারি নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া আছে। মাঠ প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান খুরশীদ আলম।

লকডাউনের সময় আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। সংক্রমণের হারের ওপরই নির্ভর করবে লকডাউন বাড়ানো হবে কিনা।’

করোনা টিকা বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘করোনা টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে প্রথম ডোজ এত জোরেশোরে আর দেওয়া হবে না। ৮ তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।’

তিনি জানান, ভ্যাকসিনের নতুন চালানের বিষয়ে রবিবার বেক্সিমকো জানিয়েছে তারা সময় মতো সরবরাহ করতে পারবে।

এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. খুরশীদ আলম, ডা. হাসান ইমাম ও ডা. ফরিদ হোসেন মিয়া, মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ