বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে। রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সভায় আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধিকরণ, সান্ধ্যকালীন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় লোডশেডিং না করা; লোডশেডিংয়ের প্রয়োজন হলে পূর্বেই লোডশেডিং সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং টেকনিক্যাল কারণে বা অন্য কোনো কারণে লোডশেডিং না হয় সেদিকে সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়।

সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন উপস্থাপন করে।

এতে জানানো হয়, চলতি গ্রীষ্মকালে পিক আওয়ারে ১৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা হতে পারে এবং গ্যাসের চাহিদা এক হাজার ৫৫০ এমএমসিএফডি হতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ