বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

আজ সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরে এসেছেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার সাহেবজাদা মাওলানা মাসরুর হাসান।

জানা যায়, অর্থোপেডিক ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল্লামা মাহমুদুল হাসান।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দীর্ঘদিন ধরে উপমহাদেশে হাদিস, ফিকহ, তাফসীর তথা ইলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। পাশাপাশি তিনি জনমানুষের আত্মশুদ্ধির জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরের দায়িত্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ