বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাওলানা মামুনু‌ল হকের প‌ক্ষে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প‌ক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এবার পদ হারালেন সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গ নেতা মো. ফ‌য়েজ উদ্দিন। ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলা‌পে জ‌ড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

সোমবার রা‌তে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। জানা গেছে, মো. ফ‌য়েজ উদ্দিন জেলা ছাত্রলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বা‌ড়ি সুনামগঞ্জের জেলার ছাতক উপ‌জেলায়।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ফ‌য়েজ উদ্দিন ফেসবুকে মাওলানা মামুনুল হ‌কের প‌ক্ষে স্ট্যাটাস দেন। মামুনুল হ‌কের ফেসবুক লাইভও শেয়ার ক‌রেন। এরপ‌রই তা‌কে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো। তবে এ ব্যাপারে মো. ফ‌য়েজ উদ্দিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ