সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


লকডাউনেও ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফাঁকা রাজধানীতে ট্রাকচাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্রীর নাম সানজিদা আক্তার রিনি (২০)। সানজিদা ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

গতকাল সোমবার বিকালে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সোমবার রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সানজিদাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রাকচাপায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ