শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

অতিআপন ৬ জনকে হারিয়ে আমি দিশেহারা: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মুশতাক আহমদ।।

প্রিয় দোস্ত আহবাব! মেহেরবানী! আমরা ধৈর্য হারাবো না। ‘পরিনাম’ এর মালিক একমাত্র মহান আল্লাহ; তিনি ইচ্ছা করলে কোন অশুভকেও শুভ বানিয়ে দেন, আবার ইচ্ছা করলে কোন শুভকেও জটিলতম অশুভয়ে পরিনত করে দেন। তিনি কাদিরে মুতলাক। আমরা আল্লাহ পাকের যাতের উপর আস্থা রাখবো। মনে মনে খাইর ও ফালাহের খুব দুআ করতে থাকবো। নিজেরা কোন ধরনের শৃংখলাহীন কাজে লিপ্ত হবো না। বড়দের সম্মান করবো, বড়দের মান্য করবো।

কাউকে দালাল বলে গালি দিব না, কাউকে অসম্মানজনক বাক্য দিয়ে আঘাত করবো না। কেউ কারো লেজুড় ধরে টান দিবো না। ঈমান আমাদের সকলের কাছে সর্বাপেক্ষা প্রিয়ধন। মসজিদ মাদ্রাসা ও ইলমে দীনের তাহাহফুয আমাদের সকলের কাম্য। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, ভীষণ অসুস্থ।

পরিবার থেকে এ যাবত অতিআপন ৬ জনকে হারিয়ে আমি দিশেহারা। কিন্তু তবুও পবিত্র কুরআন ও কিতাবের তালীম কিভাবে সন্তোষজনক পদ্ধতিতে অব্যাহত রাখা যায়; মশওয়ারা করে ইনশাআল্লাহ আবারো চেষ্টা করে যাবো। আমরা সেই চার সঙ্গি ২. শায়খুল হাদীস হযরত মাওলানা হাফেয ইয়াহয়া মাহমূদ, ৩. শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আলী, ৪. শায়খুল হাদীস হযরত মাওলানা মুজিবুর রহমান- আমরা পরামর্শ করছি। বসাবসিও শুরু হয়ে গিয়েছে। মাশায়েখে ওলামা ও হুফফায সকলের কাছে বিনীতভাবে দুআ চাই। আমীন।

উপরের লেখাটি ড. মুশতাক আহমদ এর আইডি থেকে নেয়া। তিনি আওয়ার ইসলামকে বলেন, আমি মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙ্গে পড়েছি। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালার যেনো সুস্থতা দান করেন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ