বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বিয়ানীবাজার লাউতায় 'মুক্ত বাতাস মিডিয়া'র বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত; কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

বিয়ানীবাজার উপজেলায় মুক্ত বাতাস মিডিয়ার আত্মপ্রকাশের দীর্ঘ ১বছর। ২০২০ সালের ১ এপ্রিল যাত্রা শুরু হয়। ২০২১ সালের ১ এপ্রিল এক বছরে পদার্পণ করে। এ উপলক্ষে মিডিয়াটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ও কার্যালয় উদ্বোধন করে।

বারইগ্রাম বাজার লাল মাটিতে অনুষ্ঠান ও কার্যালয় প্রধান অতিথি সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী
আলহাজ্ব শামছুদ্দিন বানীগ্রামী ফিতা কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ জলিল সাহেব। তিলাওয়াত করেন হাফেজ মঈনুল ইসলাম। সঞ্চালনা করেন চ্যানেল পরিচালক মাওলানা গোলাম রাব্বানী মাসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজিব ভট্টাচার্য, শাহপরান থানার প্রেসক্লাবের সাধারাণ সম্পাদক পারভেজ আহমদ রাজু, বিয়ানীবাজার টাইমস টিভির সম্পাদক তোফায়েল আহমদ, এবি টিভির সম্পাদক আবু তাহের রাজু, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সাকের মাহমুদ জসিম, বাহাদুরপুর জালালিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রকীব দরবস্তী।

এছাড়া উপস্থিত ছিলেন মুক্ত বাতাস মিডিয়া উপদেষ্টা জাবের হোসেন, এনামুল হাসান রায়হান, ইকবাল হুসাইন।রিপোর্টার জুনাইদ আহমদ, এডিটর হালিম মাহমুদ, সহকর্মী নাঈম আহমদ, সহকর্মী রেজাউল করিম রেজা, শুভাকাঙ্ক্ষী ইমরান হাসিব, তানিম বিন সালাম,হামজা আহমদ শাফি, ইমরান মাহমুদ প্রমুখ।

এছাড়াও ছিলেন, সমাজসেবী ও মিডিয়া শুভাকাঙ্ক্ষী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ