সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


সমসাময়িক বিষয় নিয়ে হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলামের জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চলছে এক জরুরি বৈঠক। আজ রোববার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়েছে।

সংগঠনের আমির ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রায় ৩৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতারের বিষয়টি সভায় আলোচনার এজেন্ডা হিসেবে রয়েছে। তা ছাড়া মাদ্রাসা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ