বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ব্যবসায়ীর লাশ উদ্ধার: চারদিনের রিমান্ডে সেই আ.লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলায় জেলা আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত মো. মাসুদ রানার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ এপ্রিল) জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নিহত হাসান আলীর স্ত্রী মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন- ব্যবসায়ী রুমেন হক ও খলিলুর রহমান বাবু। তারা দু’জন পলাতক।

মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি- রিমান্ডে আসামির কাছে তথ্য পেলে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।’

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত কাজ শুরু করা হয়েছে। মূল আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত শনিবার (১০ এপ্রিল) জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা তদন্তে এরই মধ্যে জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম তিন সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত মাসুদ রানাকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা কমিটির উপ-দফতর সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ