মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শুরু হলো আধুনিক আরবি ও মিডিয়া আরবি শেখার অনলাইন কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর ব্যবস্থাপনায় ১ রমজান থেকে শুরু হয়েছে আধুনিক আরবি ও মিডিয়া আরবি ভাষার অনলাইন কোর্স। কোর্সটি শুরু চলবে ২২ রমজান পর্যন্ত। কোর্সটি চলছে সকাল ও বিকাল দুই ব্যাচে।

চলমান এ কোর্স সম্পর্কে কোর্সটির প্রশিক্ষক ও জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রহ. এর পরিচালক উস্তায মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত জানান, পবিত্র রমজানে ২২ দিন ব্যাপী আধুনিক আরবি ও মিডিয়া ভাষা প্রশিক্ষণ কোর্স এর  ক্লাস নিয়মতান্ত্রিকভাবে চলছে। সকাল ও বিকালের দুই ব্যাচে পঞ্চাশের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ কোর্সে অংশগ্রহণ করেছেন।

তিনি জানান, আধুনিক আরবি ভাষার নতুন নতুন পরিভাষা ও ভাষা শৈলী জানা, আরবি পত্রিকা পড়ে বুঝার মতো যোগ্যতা তৈরি করা, বাংলা থেকে আরবি অনুবাদের যোগ্যতা তৈরি করা ও পবিত্র কুরআনের শব্দগুলোর নতুন নতুন ব্যবহার ও অর্থ শেখানোর প্রতি আমরা এ কোর্সে গুরুত্ব দিচ্ছি।

তিনি আরো জানান, প্রতিদিন ১২০ মিনিট করে। মোট ২২ দিন ক্লাস হচ্ছে। সকালের ব্যাচ চলছে ১০.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত। বিকেলের ব্যাচ চলছে ২.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত। প্রতিটি ক্লাসে হচ্ছে একাধিক বিষয় নিয়ে আলোচনা।

সবশেষে তিনি জানান, আগামী শিক্ষাবর্ষে ভর্তি ও আগামীতে নতুন কোনো কোর্স সম্পর্কে জানতে যোগাযোগ করতে পারেন হোয়্যাটসঅ্যাপ + বিকাশ নাম্বার : 01784139259

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ